“রমজানের পূর্ণাঙ্গ সুফল ঘরে তুলার প্রস্তুতি হোক এখন থেকেই!”
*Till stocks last

“রমজানের পূর্ণাঙ্গ সুফল ঘরে তুলার প্রস্তুতি হোক এখন থেকেই!”

Updated 5 months ago
রমযান হলো ইবাদতের বসন্তকাল—যে মাসে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা উন্মুক্ত করে দেন। নামায, রোযা, কুরআন তেলাওয়াত, দান-সদকা ও ইফতারের মুহূর্তগুলোতে একজন মুমিন হৃদয়ে যে বিশেষ আনন্দ ও আত্মিক প্রশান্তি অনুভব করে, তা বছরের অন্য কোনো সময়ের সঙ্গে তুলনীয় নয়। এই মাস আল্লাহর নৈকট্য অর্জনের এক সুবর্ণ সুযোগ, যার প্রতীক্ষায় রাসুলুল্লাহ ﷺ ও সালেহিন মুমিনগণ সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করতেন।
তবে রমযানের প্রকৃত ফায়দা লাভ করতে হলে প্রয়োজন সচেতন প্রস্তুতি। পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া অলসতা ও অমনোযোগিতার কারণে এই মহামূল্যবান সময় অনর্থক নষ্ট হয়ে যেতে পারে। ইবাদতের গভীরতা ও ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগেভাগেই নিজেকে মানসিক ও আমলি প্রস্তুত করা অত্যন্ত জরুরি।
এই প্রয়োজনবোধ থেকেই সংকলিত হয়েছে ‘রমযানের ত্রিশ পাঠ’। গ্রন্থটিতে রমযানের প্রতিটি দিনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ আমলগুলো সংক্ষিপ্ত অথচ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যাতে একজন মুসলিম সহজেই নিজের ইবাদত-জীবনকে সুশৃঙ্খল করতে পারেন।
এ বইয়ে রোযার ফযিলত ও মাসায়েল, রোযার শারীরিক ও আত্মিক উপকারিতা, তারাবীহ, যাকাত, ইতিকাফ এবং লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা সাধারণ পাঠকের জন্য অত্যন্ত সহায়ক।
রমযানকে অর্থবহ, প্রাণবন্ত ও ইবাদতমুখর করে তুলতে মুফতী হেদায়েতুল হক রচিত ‘রমযানের ত্রিশ পাঠ’ নিঃসন্দেহে একটি অনন্য ও অত্যন্ত উপকারী গ্রন্থ। ইনশাআল্লাহ, এ গ্রন্থ পাঠকের রমযানকে করবে আরও সচেতন, পরিকল্পিত ও ফলপ্রসূ।
অর্ডার লিংক কমেন্টে...
অথবা সরাসরি ইনবক্স করুন আমাদের ফেইসবুক পেইজে।
হটলাইন- 09639002255
ecommerce soboffer offer bdbooks soboffer.com

Share this offer with your mates

Let your friends know about this amazing deal!