Is Hot Deal
23rd Jun, 2025 -
31st Jul, 2025
Expired
Jatri-তে বাস টিকেটে বিকাশ অফার
Updated 1 year ago
দৈনন্দিন যাতায়াতের মোমেন্টে Jatri-তে টিকেটের পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ৳৩০ পর্যন্ত ক্যাশব্যাক!
প্রতিদিনের যাত্রায় Jatri-তে বাস টিকেট কাটার মোমেন্টে বিকাশ পেমেন্ট করলেই ক্যাশব্যাক
এখন যাতায়াত হবে আরো স্বাচ্ছন্দ্যে! কারণ গুলশান চাকা ও ঢাকা চাকা বাসের টিকেট কাটতে Jatri-তে টিকেটের পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
অফারের মেয়াদ
২৩ মে থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত
অফারের বিস্তারিত
- গুলশান চাকা ও ঢাকা চাকা বাসের টিকেট কাটতে Jatri-তে টিকেটের পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
- ন্যূনতম ২০ টাকা পেমেন্ট করে ৫ টাকা ক্যাশব্যাক পাবেন।
- দিনে ১ বার এবং অফার চলাকালীন ৬ বার ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহকেরা বিকাশ অ্যাপ, ডায়নামিক কিউ আর, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট), *247# ডায়াল করে, অ্যাপ থেকে সরাসরি ভিসা কার্ডের মাধ্যমে বিকাশ পেমেন্ট, কিউআর ব্যবহার করে সরাসরি ভিসা কার্ডের মাধ্যমে বিকাশ পেমেন্ট, ডিকিউআর ব্যবহার করে সরাসরি ভিসা কার্ডের মাধ্যমে বিকাশ পেমেন্ট, বাংলা কিউআর ব্যবহার করে সফলভাবে বিকাশ পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
শর্তাবলি
- সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে পেমেন্ট করে অফারটি উপভোগ করতে পারবেন।
- অফার উপভোগ করতে, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে অফার বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক অফারটি পাবেন না।
- গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল চেষ্টাই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না।
- ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট একাউন্টে সফল লেনদেন সম্পন্ন করতে হবে।
- বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাম্পেইন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয়, তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
- যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষে গ্রাহকের দাবি ও সত্যতা যাচাই করে বিষয়টি পর্যালোচনা করবে বিকাশ।
- যদি কোনো কারণে গ্রাহকের পেমেন্ট আংশিক বা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়, উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ ক্যাশব্যাক ফেরত নেওয়া হবে।
fintech MFS
payment
bkash
soboffer
offer
bus
jatri
Share this offer with your mates
Let your friends know about this amazing deal!