*Till stocks last
আপনি কি অদৃশ্য নিরাপত্তার চাদরে সারাক্ষণ আবৃত থাকতে চান?
Updated 5 months ago
গহীন অরণ্যের পথে চলতে গেলে যেমন হিংস্র পশুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ধারালো ও কার্যকর অস্ত্রের প্রয়োজন হয়, ঠিক তেমনি জীবনের জটিল ও বিপদসংকুল পথে একজন মুমিনের জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো দুআ। এই কারণেই দুআকে বলা হয়—মুমিনের হাতিয়ার।
দুআ কেবল বিপদে পড়লে করার কোনো আনুষ্ঠানিক আমল নয়। বরং জীবনের প্রতিটি পেরেশানি, দুশ্চিন্তা, অভাব ও অপূর্ণতার সবচেয়ে সহজ ও নিশ্চিত সমাধান হলো দুআ। একজন মুমিন যদি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত তার পুরো দিনটিকে দুআর সঙ্গে যুক্ত রাখে, তাহলে তার জীবন বারাকাতের প্রাচুর্যে ভরে ওঠে। অদৃশ্য নিরাপত্তার চাদরে সে সারাক্ষণ আবৃত থাকে।
এমনকি অনেক সময় তার প্রয়োজনগুলো তার অজান্তেই একে একে পূরণ হতে থাকে। পার্থিব বিচারে অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবে সে পদে পদে সাফল্যের স্বাক্ষর পায়। আর যদি কোনো দুআর ফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না-ও হয়, তবুও তার প্রতিদান সে অন্য কোনো উত্তম রূপে অবশ্যই পেয়ে যায়। দুআ হলো সেই লক্ষ্যভেদী তীর, যা কখনোই বৃথা যায় না।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অসংখ্য দুআ আমাদের শিখিয়েছেন। আবার হাদীসের পাতায় পাতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত যত্নের সঙ্গে আমাদের শিখিয়েছেন—একজন মুমিন কী চাইবে, কীভাবে চাইবে এবং কোন অবস্থায় চাইবে। কুরআন ও হাদীসের এই দুআগুলোই হলো সর্বশ্রেষ্ঠ দুআ—অর্থবহ, গভীর ও হৃদয়স্পর্শী। এদের কোনো বিকল্প নেই।
সাহাবা, তাবেয়ি ও পরবর্তী যুগের সকল মুমিনের নিত্যপাঠ্য ছিল এই দুআসমূহ। তাই যুগে যুগে ইমামগণ নিজ নিজ সময়ের মুসলিমদের জন্য কুরআন ও হাদীস থেকে এসব দুআ একত্রিত করে দুআর সংকলন প্রণয়ন করেছেন। সেই ধারাবাহিকতারই এক অনন্য ফসল হলো ‘দুআ ও যিকির বিশ্বকোষ’।
বাংলা ভাষাভাষী মুসলিমদের জন্য এটি এক অসাধারণ উপহার। একটি মাত্র মলাটে কুরআন ও হাদীসের প্রায় সকল গুরুত্বপূর্ণ দুআ এই গ্রন্থে সংকলিত হয়েছে। পাশাপাশি, আরবি হরফ সম্পর্কে প্রাথমিক ধারণা রয়েছে—এমন পাঠকেরাও যেন সহজে ও শুদ্ধভাবে প্রতিটি দুআ পড়তে পারেন, সে জন্য দীর্ঘ সাধনা ও পরিশ্রমের মাধ্যমে বইটিকে দেওয়া হয়েছে সহজ, সুন্দর ও সুবিন্যস্ত বিন্যাস।
ecommerce
soboffer
offer
bdbooks
soboffer.com
Share this offer with your mates
Let your friends know about this amazing deal!